এক জবুথবু বৃদ্ধাকে নিয়ে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর এলাকার হাসপাতাল পাড়া এলাকায়। বৃদ্ধার নাম ও পরিচয় কিছুই জানা যায়নি। বয়সের কারণে সে তেমন কিছুই বলতে পারছে না।
জানা গেছে, হাসপাতাল পাড়ার পথের ধারে সকাল থেকেই ঐ বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেন অনেকেই। বয়সের ভারে চলাফেরা করতে পারছিলেন না। তিনি মাটিতে বসে ঘেষে ঘেষে এদিক ওদিক ঘুড়ে বেড়াচ্ছিলেন। এলাকার অনেকেই তাকে খাওয়ার দিয়েছিলেন দিনে ও রাতে। কিন্তু সমস্যা তৈরী হয় রাত হওয়ার পরে। ওই এলাকায় বেশকিছু ঝোপঝাড় থাকায় রাতে শেয়াল বের হয় বলে জানান এলাকাবাসীরা। ওই বৃদ্ধাকে শেয়ালে টানতে পারে, পাশাপাশি রাতে কোনো গাড়ি বৃদ্ধাকে না লক্ষ্য করে ধাক্কা দিয়ে চলে যেতে পারে। এইসব চিন্তায় এলাকাবাসী কালিয়াগঞ্জ থানায় খবর দেন। কালিয়াগঞ্জ থানার পুলিশ ওই বৃদ্ধা মহিলাকে স্থানীয় মানুষদের সহযোগিতায় উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে। স্থানীয় বাসিন্দারা ওই বৃদ্ধাকে কেউ চিনতে পারেননি। স্থানীয় মানুষ দের ধারনা ওই চলাফেরা করতে অক্ষম বৃদ্ধা মহিলাকে তার পরিবারের লোকেরাই ওই স্থানে ফেলে দিয়ে গেছে। পুলিশ মহিলার নাম ও পরিচয় জানার চেষ্টা করছে।
এবিষয়ে স্থানীয় বাসিন্দা গৌরাঙ্গ দাস জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে এই বৃদ্ধার যাতে সুব্যবস্থা করা হয়, তারি দাবী করছেন তিনি। এবিষয়ে স্থানীয় বাসিন্দা গীতা মোদক জানান, এলাকায় ঝোপঝাড় থাকায় রাতে শেয়াল বের হয়ে শেয়ালে টানতে পারে, সেই সঙ্গে কোনো গাড়ি বৃদ্ধাকে ধাক্কা দিতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/8P__1oQWmpU